খাগড়াছড়ির দীঘিনালায় ট্রাক চাপায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি বৃহষ্পতিবার সন্ধায় খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ভৈরফা নামক এলাকায়।
পুলিশ জানায়, দীঘিনালাগামি সিমেন্ট বুঝাই একটি ট্রাক ভৈরফা পাহাড় নামার সময় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের নালার উপর উঠে যায়। তখন ট্রাক চাপায় অজ্ঞাতনামা এক পথচারী বৃদ্ধ নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। দূর্ঘটনার পর থেকেই চালক ও হেল্পার পলাতক রয়েছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব জানান, নিহতের পরিচয় সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এছাড়া ঘাতক ট্রাকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার কার্যক্রম চলছে।