খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ, গণতান্ত্রিক) তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। ‘জুম্ম জাতির ধ্বংসের সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন; স্লোগান নিয়ে রবিবার সকালে লারমা স্কোয়ার এলাকায় প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক জনপ্রিয় চাকমা, জেএসএস (এমএন লারমা) উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বোয়ালখালী (সদর) ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা কালাধন, ছাত্র বিষয়ক সম্পাদক জ্ঞান চাকমা, কার্বারি (পাড়া প্রধান) এসোসিয়েশনের সভাপতি হেমব্রত চাকমা প্রমূখ।
