দীঘিনালা প্রতিনিধি
বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দীঘিনালায় আরো ৩৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
এ নিয়ে দীঘিনালায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন ৯৪৭পরিবার। আরো ১৫০টি ঘরের নির্মাণকাজ চালু রয়েছে। এগুলো সমাপ্ত হলে দীঘিনালায় ভূমিহীন ও গৃহহীন ১হাজার ৯৭ পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘরের উপকারভোগী হবেন।
দীঘিনালায় ঘরের চাবি ও কাগজ বিতরনে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি প্রোগ্রামে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা, জেলাপ্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. নাঈমুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম।
উপজেলা প্রশাসন সূতে জানা যায়, ঘরের বরাদ্দ দেয়ার সময় প্রতিবন্ধি, বিধবা, স্বামী পরিত্যাক্তা নারীদের প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া তৃতীয় লিঙ্গের লোকদেরকেও ঘর দেয়া হয়েছে।
Previous Articleবাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৮০ গৃহহীন পরিবার
Next Article স্বপ্নের ঠিকানায় পানছড়ি’র ১২৭ পরিবার
