বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি নগর শাখার ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে লিপ্ত থাকার অভিযোগে অব্যাহতি দেয়া হয়েছে।
শুক্রবার রাঙামাটি নগর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম ও সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপুর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো যৌথ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। (বিজ্ঞপ্তি)
