নভেল করোনা ভাইরাসের মহামারী রোধে ঘরবন্ধি দরিদ্র জেলেদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ আওয়ামী লীগ লংগদু উপজেলা শাখা। শনিবার উপজেলার ফোরেরমূখ এলাকার হতদরিদ্র ৬০টি জেলে পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল ও পেঁয়াজ সরবরাহ করা হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার বলেন, ‘করোনা মহামারীর হাত থেকে আমাদের উপজেলা এবং রাঙামাটি জেলা এখনো মুক্ত আছে। আমাদের সকলের সচেতনতাই পারে আমাদেরকে নিরাপদে রাখতে। আপনারা সবাই ঘরে থাকবেন এবং নিয়ম মেনে চলবেন। দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা করতে সরকার কাজ করছেন। আমরাও চেষ্টা করছি আপনাদের পাশে থাকতে। সবার সহযোগিতায় করোনা যুদ্ধে আমাদের জয়ী হতে হবে ’।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) ক্যাথোয়াইপ্রæ মারমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন, উপজেলা সহকারী প্রকৌশলী সাইফুল নাদিম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু উপস্থিত ছিলেন।
Previous Articleক্ষতির মুখে পাহাড়ি খাবারের রেস্টুরেন্ট
Next Article রাঙামাটি পৌরসভার তিন ‘চ্যাম্পিয়ন কাউন্সিলর’
