করোনা ভাইরাস পরিস্থিতি কারনে নিন্ম আয়ের খেটে খাওয়া শ্রমজীবি সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সেই সকল মানুষদের খুঁজে খুঁজে বের করে ত্রাণ সহায়তা দিচ্ছেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মঈনুল আবেদীন,যাতে প্রকৃতজনই পান সরকারি সহযোগিতা।
সোমবার সকালে উপজেলা গুলশাখালী ইউনিয়নে ও উপজেলা সদরে এমন প্রায় দুই শাতাধিক পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মঈনুল আবেদীন জানান, আমরা যে বরাদ্দ পেয়েছি পনের শত পরিবারের মাঝে সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে পেরেছি। আরো বরাদ্দের জন্য চাহিদা পাঠনো হয়েছে আশা করছি কয়েক দিনের মধ্যে সেই বরাদ্দ পেয়ে যাব। বরাদ্দ পাওয়ার সাথে সাথে তাই দ্রæত নি¤œ আয়ের মানুষের কাছে পৌঁছে দিব।
তিনি আরো জানান, ‘আমরা প্রতিদিন বাজার মনিটরিং করছি সাথে সাথে সামাজিক দূরত্ব বাজায় রাখতে কাজ করে যাচ্ছি। চিকিৎসকদের জন্য পিপিই সিভিল সার্জন অফিসে আছে আগামীকাল সেগুলো সংগ্রহ করা হবে। প্রাবাসীরা যারা এলাকায় অবস্থান করছেন তাদের নিয়মিত খোজ খবর রাখা হচ্ছে।
