থানচি প্রতিনিধি ॥
বান্দরবানে থানচি উপজেলায় টিসিবি’র পণ্য সুলভ মূল্যে পেয়ে খুশি পাহাড়ের মানুষের। রোববার সকালে উপজেলায় পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানের খাদ্য অধিদপ্তরে আয়োজনে টিসিবি পণ্য বিক্রয় করা হয়। থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে টিসিবি পণ্য বিক্রয়ের অনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহা: আবুল মনসুর। উপজেলার মোট চারটি ইউনিয়নের মধ্যে দুই ইউনিয়নবাসী এ টিসিবির পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছে।
টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহা: আবুল মনসুর বলেন, সূলভ মূল্যে টিসিবি পণ্য ক্রয়ের সুযোগ করে দিয়েছে সরকার। এ সুযোগ পেয়ে পাহাড়ের সাধারণ মানুষের অনেকে খুশি। হতদরিদ্র অসহায় পরিবারের ক্রয়ক্ষমতা বাড়বে কারণ বাজার দরের চেয়ে অনেক কম দামে বিক্রয় সেবা দিয়ে যাচ্ছে।
প্রশাসনিক কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রতি কার্ডধারী ২ লিটার সয়াবিন তৈল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি সরকারি নির্ধারিত মূল্যে মোট ৪০৫ টাকা দিয়ে কিনতে পারবেন।
উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, উপজেলা মোট দুই হাজার পাঁচশত জন উপকারভোগী কর্ডধারীরা এ পন্য কিনতে পারবেন। থানচি উপজেলা ৪ টি ইউনিয়ন থাকলে ও তিন্দু রেমাক্রী ব্যতিত থানচি সদর ইউনিয়নের দেড় হাজার পরিবার, বলিপাড়া ইউনিয়নের এক হাজার পরিবার মোট আড়াই হাজার পরিবার টিসিবি পন্য কেনার সুযোগ পাবেন।
থানচি সদর ইউপি সংরক্ষিত মহিলা মেম্বার হ্লাহ্লায়ি মারমা বলেন, শৃঙ্খলা ফেরাতে টিসিবি পণ্য বিক্রেতা ডিলারকে সহযোগিতা দিয়ে যাচ্ছি।
