থানচি প্রতিনিধি ॥
বান্দরবানে থানচি উপজেলা বলিবাজার বেসরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র, জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গমাতা, জাতীয় চার নেতা ও ইতিহাস, ঐতিহ্যের ছবি আঁকিয়ে নিজেদের প্রতিভা প্রদর্শন করার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের আয়োজনে শনিবার সকাল ১০ টায় বলিবাজার বেসরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল খন্দকার শরীফ-উল-আলম পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ৩৮ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, প্রধান সহকারী মো. দেলোয়ার হোসেন, জোন এনসিও শেখ মুরা হোসেন, বলিবাজার বেসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গনি, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেমবো ত্রিপুরা, বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উয়ইনু মারমা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশ নেন থানচি কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, বলিবাজার উচ্চ বিদ্যালয়, সেন্ট ফ্রান্সিস জুনিয়র স্কুল, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ক্যচুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফুর্ত অংশ নেন।
প্রধান অতিথি বলেন, দেশ এখন উন্নত শিকরে এগিয়ে যাচ্ছে। সন্ত্রাস, মাদক চোরাচালান, আইন-শৃঙ্খলা রক্ষা, দেশের মানুষের জানমাল রক্ষা করার সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী সম্পর্কে বর্তমান শিক্ষার্থীদের যথার্ত জ্ঞান অর্জন করার প্রয়োজন সে জন্য শিক্ষার্থীদের খেলাধুলা, কবিতা, আবৃত্তি, চিত্রাঙ্কন, স্বাধীনতা স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বিবরণ সম্পর্কে জানান দেয়া একটি গুরুত্ব বিষয়।
