থানচি প্রতিনিধি ॥
বান্দরবান জেলার থানচি উপজেলার চার ইউনিয়নে ৪র্থ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে নবনির্বাচিত ৪৮জন সংরক্ষিত ও সাধারণ সদস্য শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনের তাঁদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আতাউল গণি ওসমানি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আতাউল গণি ওসমানি বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে ইউনিয়ন সদস্য ও মহিলা সদস্যদের সম্পৃক্ততা সবচেয়ে বেশি। তাই সরকারের সব কর্মকান্ড ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নবনির্বাচিত সদস্য ও মহিলা সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। কোনও কারণেই জনসেবায় অবহেলা করা হবে না। জনকল্যাণকর প্রকল্প হাতে নিয়ে পাঁচ বছরে কি কি করবেন দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে জন্মনিবন্ধন, জাতীয়তা সনদ, জনসাধারণকে নিয়ে জনসম্মুখে বাজেট পেশ, ইউনিয়ন পরিষদকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করে দেশ ও দশের সেবায় কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, থানচি থানার ইনচার্জ(তদন্ত) বিকাশ চৌধুরী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সাধারণ সম্পাদক রেম্বো ত্রিপুরা।
উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বার ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে থানচি উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
