‘রাজনৈতিক দিক বিবেচনায় নয়, করোনা ভাইরাস মোকাবেলা করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ের প্রতিটি কর্মহীন দরিদ্র পরিবারের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিতে হবে এবং ত্রাণসামগ্রী নিয়ে যাতে কারো বিরুদ্ধে কোন অভিযোগ না উঠে। যদি এমন কোন অভিযোগ আমরা পাই তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দিয়েছেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও কাউখালী উপজেলা আওয়ামীলীগ’র যৌথ উদ্যোগে ওয়ার্ডভিত্তিক কর্মহীন মানুষের পরিবার চিহ্নিত করে ২ হাজার পরিবারকে ত্রান বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে এইসব কথা বলেন তিনি। একইসাথে
তিনি দরিদ্র পরিবারের সঠিক তালিকা প্রণয়নের মাধ্যমে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে নেতা-কর্মীসহ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন পাহাড়ে আওয়ামীলীগের অন্যতম শীর্ষ এই নেতা। 
২ হাজার পরিবারকে আলু, পেঁয়াজ, লবন, তেল ও ডাল কাউখালী উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে এবং চাল রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রভাবশালী সদস্য অংসুই প্রু চৌধুরী।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও কাউখালী আওয়ামীলীগের যৌথ আয়োজনে ত্রান বিতরণকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি’র সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, জেলা পরিষদ সদস্য ও কাউখালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুই প্রæ চৌধুরী, কাউখালী উপজেলা চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদার, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সদস্য সাখাওয়াৎ হোসেন রুবেল, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদ উল্লাহ, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতারা ।
