করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ কার্যক্রমে অংশ নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ত্রান তহবিলে আর্থিক সহায়তা প্রদান করেছে পার্বত্য জেলা রাঙামাটির রাজস্থলী উপজেলার শিক্ষকরা।
রাজস্থলী উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগ ও উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১ দিনের বেতন প্রদান ১,১২৪২৩ টাকা মহাপরিচালকের বরাবরে পাঠানো হয়েছে বলে রাজস্থলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ কার্যক্রমে মহা পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রাজস্থলী শাখা সোনালী ব্যাংকের কস্ট মেমোর মাধ্যমে গনভবনের অনুকুলে ত্রান তহবিল সহায়তার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের ১ দিনের বেতন সহায়তা হিসেবে প্রদান করা হলো।
