নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু খাল থেকে সোনা মিয়া (২৯) নামের রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ২৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু খালে ভাসমান অবস্থায় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ এসে ভাসমান অবস্থায় ওই লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশ- ক্যাম্প: ৪ মধুর ছড়া এলাকার ব্লক-বি/২৩, এফসিএন মৃত ওলা মিয়ার ছেলে সোনামিয়া (২৯) বলে জানা গেছে।
এই বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হেসেন।
উল্লেখ্য, গত ২৬ তারিখে ওই রোহিঙ্গা যুবক কুতুপালং বডুয়া এলাকায় খালের পাড়ে মাছ ধরার জন্য গিয়ে ছিল বলে জানা যায়। অতিরিক্ত বৃষ্টি পাতের কারণে সে পানিতে ভেসে গিয়ে প্রান হারায় বলে পরিবারের সদস্য কর্তৃক জানা যায়।
Previous Articleঘুমধুমে বন্যাকবলিতদের পাশে ওসি আলমগীর
Next Article সবজি বিক্রিতে ঝোঁক পাহাড়ি নারীদের
