সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধা পাওয়ার দাবিতে দেশব্যাপী ৩২৭টি পৌরসভা’য় ৩ দিনের লাগাতর কর্মবিরতির অংশ হিসাবে রাঙামাটি পৌরসভায় ১ম দিনের কর্মবিরতি চলছে। সকাল থেকেই সকল প্রকার দাপ্তরিক ও সেবা কার্যক্রম বন্ধ করে কর্মবিরতিতে যোগ দিয়েছেন পৌরসভার সকল স্তরের নেতাকর্মীরা।
এসময় বক্তব্য রাখেন পৌর কর্মচারি সংসদের সভাপতি একে এম বশির হোসেন,সাধারন সম্পাদক সনৎ বড়–য়া, সাংগঠনিক সম্পাদক বিপ্লব তালুকদার, সাবেক সভাপতি ফারুক আহমেদ,সাবেক সাধারন সম্পাদক ফিরোজ আল মাহমুদ সোহেল পৌর সেবক সমিতি চিত্তরঞ্জন চাকমা,সাধারন সম্পাদক অমল দে সহ পৌর কর্মকর্তা কর্মচারিরা।
আজ রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সকল প্রকার পৌর সেবা কার্যক্রম বন্ধ রেখেই এই কর্মবিরতি চলবে বলে জানিয়েছে পৌর কর্মচারি সংসদ। একই সাথে পৌর নাগরিকদের সাময়িক সমস্যার জন্য দু:খ প্রকাশ করেছেন তারা।
Previous Articleসন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ালো রাঙামাটিবাসি
Next Article তিনদিনের কর্মবিরতিতে রাঙামাটির পৌর কর্মচারিরা
