মহালছড়ি প্রতিনিধি ॥
খাগাড়ছড়ি জেলার মহালছড়ি সেনা জোনের আওতাধীন পংখীমূড়া এলাকায় আগুনে পুড়ে বসত ঘর হারায় তরুণ ত্রিপুরা। সেই তরুণ ত্রিপুরার পাশে দাঁড়িয়েছে মহালছড়ি সেনা জোন। বুধবার সকাল সাড়ে ১১ টায় বসত ঘর পুড়ে যাওয়া পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন মহালছড়ি জোনের পক্ষে সেনা কর্মকর্তা মো: ফারাবী বিন আলী।
মহালছড়ি জোন সূত্রে জানা গেছে, শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের কার্যক্রমের লক্ষ্যকে সমনে রেখে খাগড়াছড়ি রিজিয়ন বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত তরুণ জয় ত্রিপুরাকে মহালছড়ি জোনের পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
সেনা কর্মকর্তা ফারাবী বিন আলী বলেন, পার্বত্য এলাকায় সাধারণ জনগণের মাঝে মহালছড়ি জোন এই মানবিক সহায়তা কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।
