রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের ব্যানারে একদল শিক্ষার্থী। মঙ্গলবাল সকাল ১০টায় বিক্ষোভকারী শিক্ষার্থীরা রাঙামাটি সরকারি কলেজের প্রধান ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজের প্রধান ফটকে এসে জড়ো হয়।
পরে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। একজন নারীর ধর্ষণের ঘটনা গোটা জাতির জন্য লজ্জাজনক। এই ঘটনায় ধর্ষকের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রলীগ আন্দোলন চালিয়ে যাবে। কিছু মানুষরূপী নরপিশাচ এই ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। আমরা এসব নরপিশাচদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রলীগ রাজপথে থাকবে। সমাবেশে কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দীপংকর দে, নাজিম উদ্দীনসহ অন্যরা বক্তব্য রাখেন।
Previous Articleদর্শক মাতিয়েছে সুশীল চাকমার ‘চেয়ারম্যানগিরি’
Next Article বনভন্তের জন্মবার্ষিকী উদযাপন রাঙামাটিতে
