রাঙামাটির স্থানীয় ব্যান্ড ড্রিমস এর উদ্যোগে শহরে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ট্রিটমেন্ট চক্ষ হাসপাতালের সহযোগিতায় শুক্রবার শহরের শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই কর্মসূচীতে ৪৯ জন রোগিকে চোখের চিকিৎসা প্রদান করা হয়। এসময় রাঙামাটি পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে উপস্থিত ছিলেন। পুলক দে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,সাংষ্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি ড্রিমস ব্যান্ডের ব্যতিক্রমি এই উদ্যোগ অবশ্যই সাধুবাদ যোগ্য এবং প্রশংসনীয়। আমরা আশা করি এইসব কর্মকান্ডের মাধ্যমে পার্বত্য শহর রাঙামাটির প্রতি সকল নাগরিক তার দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করবে।’
চক্ষ চিকিৎসা প্রদান করেন টিট্রমেন্ট হাসপাতালের চক্ষু চিকিৎসা। এইসময় ড্রিমস ব্যান্ডের সৌমেন চক্রবর্তী,নিজাম,প্লাবন, আকাশ,তৌহিদ, ইকরাম উপস্থিত ছিলেন।
সৌমেন চক্রবর্তী বলেন, ‘আমরা মূলত: গানপাগল ও গানেরই মানুষ। কিন্তু গানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই কাজটি করেছি। রাঙামাটিবাসির প্রতি ভালোবাসার জায়গা থেকেই এই কাজটি করা আমাদের।’
