নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি মানবতাবাদী ডাক্তার নীহারেন্দু তালুকদারের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করেছে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাঙামাটি অঞ্চল।
রবিবার বিকাল ৪টায় কাঁঠালতলিস্থ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কার্যালয়ে সংগঠনের সভাপতি ডাক্তার সুপ্রিয় বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া।
স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো: মহিউদ্দিন, ওয়ার্ল্ড বুড্ডিস্ট এসোসিয়েশন ইন বাংলাদেশের সহ সভাপতি শ্যামল বড়ুয়া, রাঙামাটি জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট কল্যাণ মিত্র চৌধুরী, রাঙামাটি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, আশির্বাদক ছিলেন বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত করুণাপাল ভিক্ষু।
স্মরণ সভায় বক্তারা বলেন ডা: নীহারেন্দু তালুকদার ছিলেন একজন সাদা মনের পরোপকারী মানুষ। রাঙামাটির মানুষের জন্য তাঁর অবদান অতুলনীয়। তাঁর কর্মগুন থেকে শিক্ষা নিয়ে আমরা যদি সমাজের জন্য কিছু করতে পারি তাহলেই তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের স্বার্থকতা পাবে।
বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সাধারণ সম্পাদক তপন কান্তি বড়ুয়ার সঞ্চালনায় স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, রাঙামাটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনির্বাণ বড়ুয়া, কৃষিবিদ প্রদীপ বড়ুয়া, আশীষ বড়ুয়া, বড়ুয়া জনকল্যাণ সংস্থার সাধারন সম্পাদক উদয়ন বড়ুয়া, বড়ুয়া জনকল্যাণ সংস্থার সভাপতি সনৎ কুমার বড়ুয়া।
