জিয়াউল জিয়া ॥
রাঙামাটির বাঘাইছড়ির ডাবল মাডারের ২৪ ঘণ্টা পরেও থানায় মামলা দায়ের হয়নি। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি জেলারেল হাসপাতালে নিহতদের ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ নিয়ে আসে। নিহত তুজিং চকমা (৪০) আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য ও জানং চাকমা (৪২) ইউপিডিএফ (গণতান্ত্রিক) দালের বাঘাইড়ি উপজেলার সমন্বয়ক।
বাঘাইছড়ি থানার সার্কেল মো. আব্দুল আওয়াল জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। সকালে তাদের লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি প্রেরণ করা হয়েছে। নিহত পরিবারের লোকজন থানার আছেন, তাদের সাথে আলোচনার পরই মামলা দায়ের করা হবে। পরিবারের পক্ষ থেকে মামলা না হলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।
অন্যদিকে রাঙামাটি বাঘাইছড়ির মারিশ্য জোন (২৭ বিজিবি) পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ঘটনাস্থল থেকে একটি এসএমজি, দুটি ম্যাকজিন, ৬ রাউন্ড তাজ গুলি ও ৩৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
উল্লেখ্য, রাঙামাটির বাঘাইছড়ির রূপকারী ইউনিয়নের ২কিলো নামক স্থানে অঞ্চলিক দুই গ্রুপের গোলাগুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) দালের বাঘাইড়ি উপজেলার সমন্বয়ক নিহত হন।
