খাগড়াছড়ির দীঘিনালায় ট্রলি গাড়ির ধাক্কায় এক শিশু ছাত্র নিহত হয়েছে। ঘটনাটি বৃহষ্পতিবার সকালে উপজেলার দীঘিনালা-বাবুছড়া সড়কের বানছড়া আনন্দময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।
নিহত সুজন চাকমা (৬) ঐ বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র এবং পুলিন হেডম্যান পাড়ার তোপাশ চাকমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুলিন হেডম্যান পাড়া ইটভাটা থেকে ইটবোঝাই ট্রলিটি বাবুছড়ায় যাচ্ছিল। তখন সুজন সড়ক পার হওয়ার সময় ট্রলি গাড়িটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়।
ঘটনার সাথে সাথে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে যান। নিহতের সৎকারের জন্য সেনাবাহিনী, পুলিশ ও চেয়ারম্যানের পক্ষ থেকে ১২হাজার টাকা তার পরিবারকে দেওয়া হয়।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, ট্রলি গাড়িসহ চালক আবু হানিফ (২৮) আটক রয়েছে।
Previous Articleপাহাড়ে ‘বর্তমান মেয়র’দের উপরই আস্থা আওয়ামীলীগের
Next Article গভীর রাতে পান বিক্রেতার টাকা ছিনতাই
