পবিত্র ঈদুল ফিতরের নামাজের পর দেয়া বক্তব্যে,রাঙামাটিবাসিকে ঝুঁকিপূর্ণস্থানে বসত নির্মাণ না করার অনুরোধ করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। একই সাথে রাঙামাটি শহরকে জঙ্গী ও মাদকমুক্ত রাখতেও সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
সোমবার সকালে রাঙামাটির তবলছড়িস্থ কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে ঈমামের খুতবার পর দেয়া বক্তব্যে এসব কথা বলেছেন জেলা প্রশাসক।
এসময় তিনি বলেন, গত ১৩ জুন রাঙামাটিতে যে ভয়াবহ ঘটনা ঘটে গেছে,তাতে ১২০ জনের প্রাণহানির ঘটনাকে আপনারা ‘আল্লার গজ’ ‘ প্রকৃতির প্রতিশোধ’ কিংবা যে নামেই অভিহিত করেন না কেনো,বাস্তবতা হলো এর জন্য আমরা এবং আপনারাই দায়ি। আপনাদের অপরিকল্পিত বসতবাড়ী নির্মাণ ও পাহাড়কেটে ঝুঁকিতে বসবাসের প্রবণতার কারণেই এটি ঘটেছে।’
জেলা প্রশাসক বলেন, আমি এ জেলায় যোগদানের মাত্র চারদিনের মাথায় শহরের মহিলা কলেজ সড়কে একটি ভবন ধসে ৫ জনের মৃত্যু হয়েছিলো। এরপর এই ১২০ জনের প্রাণহানির ঘটনা। তিনি রাঙামাটিবাসির প্রতি বিনীত অনুরোধ জানান, ঝুঁকিপূর্ণস্থানে বাড়ীঘর নির্মাণ না করার।
জেলা প্রশাসক আরো বলেন, আপনারা নিজ নিজ সন্তানের প্রতি খেয়াল রাখবেন,সে ভয়ংকর জঙ্গীবাদে জড়িত হচ্ছে কিনা এটা নজরে রাখবেন। আপনি যতই সম্পদশালী বা সুখী হোন না কেনো,নিজের সন্তান যদি অপরাধে জড়িয়ে পড়ে,তবে আপনার আর স্বস্তি মিলবে না,শান্তি পাবেন না।
জেলা প্রশাসক,রাঙামাটি শহরে মাদক নিমর্ূূলে সবার সহযোগিতা প্রত্যাশা করেন বলেন, আগামী তিনমাসের জন্য রাঙামাটিতে মাদকমুক্ত করব ইনশাল্লাহ। ক্লাবের নামে মদ ও ইয়াবার আসার গুড়িয়ে দেয়া হয়েছে মন্তব্য করে জেলা প্রশাসক বলেন, এসব আর চলবে না।
জেলা প্রশাসক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের বক্তব্য শেষ করেন।
