প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম রাশেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর। কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ বাপ্পার সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা। এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিজিৎ চাকমা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অপু শ্রীং লেপচা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সুপায়ন চাকমা, সহ সভাপতি বেলাল হোসেন রুবেল, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ রিয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সজীব ওয়াজেদ জয়কে ভবিষ্যতে দেশের কর্ণধার মন্তব্য করে তাঁর নেতৃত্বে দেশ আরো সমৃদ্ধশালীর পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
