খাগড়াছড়ি জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে ফুলুং নিসল ক্লাব।
মঙ্গলবার(৩১ মে) বিকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পার্বত্য ফুটবল একাডেমীতে ১-০গোলে হারিয়ে ফুলুং নিসল ক্লাব জয় ছিনিয়ে নেয়।
খেলা শেষে পুরস্কার তুলে দেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল সাইদুল ইসলাম। এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম প্রমুখ।
টুর্নামেন্টের বিজয়ীকে ২০ হাজার টাকা, ট্রফি ও মেডেল এবং রানার্স আপকে ১৫হাজার টাকা, ক্রেস্ট ও মেডেল দেয়া হয়। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়।
