ডেস্ক রিপোর্ট॥
মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিজয় দিবসে রাঙামটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে রাঙামাটির বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এছাড়া অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী মো. কামাল উদ্দিন, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহা. আশরাফুল ইসলাম, সদস্য অংসুছাইন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পরিষদ সদস্য রুহুল আমিন বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন রাঙামটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা।
এ সময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণসহ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ৬জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রত্যেককে ৫ হাজার, ৪১জন বীর মুক্তিযোদ্ধা প্রত্যেককে ২হাজার এবং ২৬জন মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রত্যেককে ২হাজার টাকা করে সম্মাননা ভাতা প্রদান করা হয়।
এর আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বিজয় দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য এবং পরে ভেদভেদিস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।
