রাঙামাটি পৌর এলাকার ১৩’শ পরিবারের ঘরে পার্বত্য মন্ত্রণালয় কর্তৃক বরাদ্ধকৃত ত্রাণ সহায়তা পৌছে দেয়ার কার্যক্রম শুরু করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। বুধবার এই কার্যক্রমটি উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এম পি
বুধবার সকালে রাঙামাটি কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর এলাকার কর্মহীনদের হাতে ত্রাণের খাদ্যশস্য তুলে দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন তিনি ।
রাঙামাটি জেলা আওয়ামীলীগ, পৌর ও ওয়ার্ড আওয়ামীলীগের সহযোগিতায় এ ত্রাণ সহায়তা রাঙামাটি পৌরসভা এলাকার ৯টি ওয়ার্ডে বিভিন্ন শ্রেণী পেশার কর্মহীন প্রায় ১৩ শত লোকের মধ্যে বিতরণ করা হয় বলে জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সদস্য সাখাওয়াত হোসেন রুবেল।
এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সদস্য ও রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ মোহাম্মদ সোলায়মান, সাধারণ সম্পাদক মোঃ মনছুর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এ সময় দীপংকর তালুকদার এমপি ঘরে ঘরে খাদ্যশস্য পৌছে দেয়ার জন্য পৌর আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দুটি শ্রমিক সংগঠনের হাতে এসব খাদ্যশস্য তুলে দেন। ( প্রেস বিজ্ঞপ্তি)
Previous Articleলংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে আশিকা’র চিকিৎসা সরঞ্জাম
Next Article রাঙামাটির ফুটবলারদের খোঁজ নিচ্ছে না কেউই
