রাঙামাটির জুরাছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম,সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনিল বরন চাকমাকে আহ্বায়ক,মোঃ আবুল কাসেম,মধুমঙ্গল চাকমা,শান্তিপ্রিয় চাকমা এবং ধনপূর্ণ চাকমাকে যুগ্ম আহ্বায়ক ও মনির হোসেনকে সদস্য সচিব করে ১০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, করুনা রঞ্জন চাকমা,সাধন চাকমা,মহারঞ্জন চাকমা এবং রিপনজ্যোতি চাকমা।
Previous Articleপর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা, নির্দেশনা না মানলে আইনি ব্যবস্থা
Next Article করোনা ভাইরাস থেকে কিভাবে বাঁচবেন ?
