রাঙামাটির লংগদু উপজেলার এক ইউপি মহিলা সদস্যের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার সকালে শহরের রিপোটার্স ইউনিটির সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাঙামাটি লংগদু উপজেলার গুলাশাখালী ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য শাহিনা বেগম তার স্বামী নাজিম উদ্দিন ও বোন হোসনে আরা বেগম।
সংবাদ সম্মেলনে শাহিনা বেগম অভিযোগ করে বলেন, আমি ইউপি সদস্য হওয়ার কারনে সরকার কর্তৃক দুঃস্থদের মাঝে বিতরণের জন্য ভিজিডি ২০টি কার্ড পাই। প্রাপ্ত কার্ড থেকে রহিম চেয়ারম্যানের লালিত সান্ত্রাসী বাহিনী হিসেবে পরিচিত কয়েকজন আমার কাছ থেকে ১০টি কার্ড চাইলে আমি দিতে না পারায় গত ১৯ অক্টোবর আমার স্বামী ও আমার ওপর হামলা চালায়। তারা আমার মাথা ফাটিয়েই নিবৃত হয়নি আমার স্বামী হাতের রগ কেটে দেয়, এবং আমাদের কাছে গচ্ছিত ৬৩ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এতে আমি ও আমার স্বামী গুরুতর আহত অবস্থা প্রথমে লংগদু হাসপাতালে পরে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন কিছুটা সুস্থ্য আছি। রহিম চেয়ারম্যানের হুমকির কারণে বাসা থাকা তো দূরের কথা এলাকায়ও যেতে পারছি না। আমরা আমাদের জীবণের নিরাপত্তা চাই এবং সুষ্ঠু বিচার চাই।
তিনি আরও অভিযোগ করে বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম ১৯৭১ সালে রাজাকার বাহিনীতে থাকাকালীন আমার মামা মুক্তিযুদ্ধে যোগ দেয়ায় আমার নানাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা। সেই ঘটনার বিচার চেয়ে আমার মা ময়মনসিংহ থানায় মামলা করেন। সেই থেকে আব্দুর রহিম আমাদের বিরুদ্ধে নানা সময় চক্রান্ত করে আসছেন এবং মলমা তুলে নিতেও বিভিন্ন সময় চাপ সৃষ্টি করেন। তার হুমকিতে এক সময় আমার স্টোক করে মারা যান। তিনি ক্ষমতাসীন দলের লোক হওয়ায় এলাকার কেউ ওনার সাথে পেরে উঠেন না।
