সারা বছর কর্ম ব্যস্ততার মাঝে পার করার পর কিছু সময় শান্তি বা আনন্দ ভাগাভাগি করার জন্য অনেকে নিজ বাড়িতে আসে। এবার কোরবানির ঈদে অনেকেই রাঙামাটি আসছেন যারা সারা বছর জুড়েই থাকা দেশের বিভিন্ন শহরে। ঈদের ছুটি শেষে আবার ফিরে যাচ্ছে ওরা।
কেউ চাকরি করার কারণে কেউবা লেখাপড়ার কারণে প্রায় সারাটা বছর থাকে নিজ শহর রাঙামাটির বাইরে। এবারের ঈদে বেশ লম্বা ছুটি পায় সকলে তাই সবাই চলে এসেছে নিজের পরিবারের কাছে যাতে সবাই মিলে আনন্দের মধ্য দিয়ে পার করতে পারে ঈদের সময়টুকু। সকলে মিলে ঈদ আনন্দ করেছেনও পরিবারের সাথে। ঈদের ছুটি শেষ হবার সাথে সাথে সবাইকে আবার ছুটে যেতে হচ্ছে জীবিকার প্রয়োজনে রাঙামাটি ছেড়ে অন্য শহরে।
রাঙামাটি থেকে অনেকে অবশ্য আগেই ছাড়েছেন রাঙামাটি কিন্তু শনিবার ঈদের ছুটির শেষ দিন হওয়ায় অধিকাংশ সবাই শনিবারেই ছাড়ছে নিজ শহর। ঈদের টানা নয় দিন বন্ধ শেষ করে এখন চাকরী বা প্রড়ালেখার জন্য ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন শহরে আবার ফিরে যাচ্ছে। বেশ কয়েকদিন ধরে বাসগুলোতে অনেক ভিড় লক্ষ করা যাচ্ছে তেমনই শনিবারেও বাসগুলোতে অনেক ভিড় দেখা গেছে এমনকি রাঙামাটির ভেদভেদী থেকে ছেড়ে যাওয়া অটোরিক্সাতেও যাত্রীর চাপ ছিল অনেক।
রাঙামাটি থেকে চলে যাচ্ছেন এমন একজন নজরুল ইসলাম বলেন, ঢাকায় যেতে হয় জীবনের প্রয়োজনে কিন্তু মনটা পড়ে থাকে এই শহরেই। ছুটি শেষে যেতে হচ্ছে কিন্তু মন চাইছে না রাঙামাটি ছেড়ে যেতে।
সাইফুর রহমান বলেন, বেশ কিছুদিন অনেক মজা করে পার করলাম পরিবার বন্ধুদের নিয়ে আবার যেতে হচ্ছে সেই কর্মব্যস্ত শহরে।
ভেদভেদী থেকে চট্টগ্রামে ছেড়ে যাওয়া অটোরিক্সা চালক মাতাব্বর উদ্দন বলেন, ঈদ শেষে সবাই আবার ফিরে যাচ্ছে তাতে যাত্রী সংখ্যা অনেক বেড়েছে সাথে আমাদের আয়ও বেড়েছে।
