নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক, সাংস্কৃতিক সংস্থা(জাসাস) রাঙামাটি জেলা কমিটির দায়িত্ব পেলেন মোঃ কামাল হোসেন ও পঠন চাকমা। জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ১ ডিসেম্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৫সদস্যের অংশিক কমিটিতে আরো আছেন সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক এম আবু সুফিয়ার রেজা। রাঙামাটি জাসাসের সভাপতি মোঃ কামাল হোসেন বলেন, আমরা জাসাস কেন্দ্রীয় কমিটির স্বাক্ষরিত একটি কপি হাতে পেয়েছি। যেখানে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি দেয়া হয়েছে। আমরা কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, আমরা ৫জন বসে দ্রুত সময়ের মধ্যে পূর্নাঙ্গ কমিটির তালিকা তৈরি করে কেন্দ্রে প্রেরন করবো। আমরা বিশ্বাস করি এই কমিটির মাধ্যমে রাঙামাটিতে জাসাসের কার্যক্রম অতীতের থেকে বহুগুণ বৃদ্ধি পাবে।
