কাপ্তাই প্রতিনিধি ॥
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে কাপ্তাইয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষ কিন্নরী’তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘মুজিববর্ষে সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। এসময় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান।
এর আগে উপজেলা প্রশাসন ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় যোগ দেয়।
