জিয়াউল জিয়া
রাঙামাটিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে তরুণ উদ্যোক্তাদের জন্য মাসব্যাপি ১০০ ঘন্টার প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। সোমবার দুপুরে রাঙামাটি চেম্বার অব কমার্স মিলনায়তনে ট্রাস্ট ব্যাংক রাঙামাটি শাখার বাস্তবায়নে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ট্রাস্ট্র ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মাকর্তা হুমাইয়া আজম, রাঙামাটি চেম্বার অব কমার্স এর সভাপতি আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মো.জাহিদ ইকবাল, রাঙামাটি ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার সাইদ আহম্মদ চৌধুরী, খাগড়াছড়ি ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার ত্রিদিবেশ চাকমা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে, ট্রাস্ট্র ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হুমাইয়া আজম বলেন, সুদের মধ্যে কোন বরকত নাই। ছোট ছোট ঋণ নিয়ে ব্যবসা বড় হয় না। উল্টো অনেকে ব্যবসা বন্ধ করে দিয়েছে এমনটাও দেখেছি। আগে নিজের ছোট ছোট পুজি দিয়ে নিজেকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে স্মার্ট যুগে বাংলাদেশ। সবার হাতে হাতে মোবাইল। এই মোবাইলকে শুধু ব্যবসার কাজে লাগাতে হবে। এই মোবাইলের মাধ্যমে আপনার পণ্যগুলো দেশ ছাড়িয়ে সারাবিশে^ ছড়িয়ে দিতে সহায়তা করবে। অনেকে ব্যবসা করছেন কিন্তু কিভাবে ব্যবসা পরিচালনা করতে হয়, কিভাবে হিসাব রাখতে হবে এটা এই প্রশিক্ষণে গুরুত্ব দিয়ে বলা হয়েছে। আমরা বিশ্বাস করি এই প্রশিক্ষণ এই ২৫জনকে নতুন করে জাগিয়ে তুলতে সক্ষম হয়েছে।’
হুমাইয়া আজম আরও বলেন, বর্তমান স্মার্ট যুগে বাংলাদেশ। সবার হাতে হাতে মোবাইল। এই মোবাইলকে শুধু ব্যবসার কাজে লাগাতে হবে। এই মোবাইলে মাধ্যমে আপনার পণ্যগুলো দেশে ছাড়িয়ে সারাবিশ্বে ছড়িয়ে দিতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, আপনারা ব্যবসা করে অনেকে চাকরী দিচ্ছেন। আপনাদের মাধ্যমে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এটা অনেক বড় কাজ।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণ করা ২৫ জনকে সার্টিফিকেট প্রদান করা হয় এবং ৭ জনকে ১২ লাখ ৫০ হাজার ঋণ দেয়া হয়।
Previous Articleপার্বত্য চট্টগ্রামে পাট চাষ বাড়ানোর অনুরোধ
Next Article পানছড়ি সরকারি কলেজে গুণীজন সংবর্ধনা
