খাগড়াছড়ি প্রতিনিধি
‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে উদযাপন করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ উপলক্ষে জাতীয় পতাকা ও উত্তোলন করা হয়। পরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক ঘুরে টাউন হল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা শেষে নিজ কার্যালয়ে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি উবিক মোহন ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এ সময় উপস্থিত ছিলেন জেলা পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, জেলা যুব মহিলা লীগের সভাপতি বিউটি রাণী ত্রিপুরা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা।
