রাঙামাটির লংগদুতে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল থেকে উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়ন থেকে এই কার্যক্রম শুরু হলো। যা আগামী মাসের ৭ তারিখ পর্যন্ত চলমান থাকবে।
১৭, ১৮ ও ১৯ আগস্ট আটারকছড়া ইউনিয়নের পরিষদ কার্যালয়ে ছবি তোলা হবে। ২০, ২১ ও ২২ আগস্ট কালাপাকুজ্জ্যায় ইউনিয়ন পরিষদ। ২৩, ২৪, ২৫ আগস্ট গুলাশাখালী ইউনিয়ন পরিষদ। ২৬, ২৭, ও ২৮ আগস্ট বগাচতর ইউনিয়ন পরিষদ। ২৯, ৩০ ও ৩১ আগস্ট ভাসান্যাদম ইউনিয়ন পরিষদ। ০১, ০২ ও ০৩ সেপ্টম্বর মাইনীমূখ ইউনিয়ন পরিষদ। ০৪, ০৫, ও ০৬ সেপ্টম্বর লংগদু ইউনিয়ন পরিষদ। সকল ইউনিয়ন থেকে যারা নির্ধারিত সময়ে ছবি তোলতে পারেননি তারা সেদিন ছবি তুলতে পারবেন তারা ০৭ সেপ্টম্বর উপজেলা সার্ভার স্টেশনে ছবি তুলতে পারবেন।
উপজেলা নির্বাচন অফিসার জমির উদ্দিন বলেন, আমরা একটি নির্ভুল ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তুলে দিতে কাজ শুরু করেছি। আমরা চেষ্টা করছি যাতে বাংলাদেশের কোনও নাগরিক এই কার্যক্রম থেকে বাদ না পড়ে। যাদের জম্ম ০১-০১-২০০৪ পূর্বে জম্ম গ্রহণ করেছেন তাদের নাম মাঠ পর্যায়ে যাচাই বাচাই শেষে ছবি তোলার কাজ শুরু করেছি। সরকারের এই কার্যক্রমে এগিয়ে নিতে স্থানীয় সকলের সহযোগিতা কামনা করছি।
