যুব বিশ্বকাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিজয় মিছিল করেছে রাঙামাটি জেলা ছাত্রলীগ।
সোমবার বিকেল রাঙামাটি পৌরসভা চত্বর হতে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শিমুল দাশের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তরা রাখেন সহ সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, পৌর ছাত্রলীগের সভাপতি এইচএম আলাউদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মুজিববর্ষে বিশ্বকাপজয়ী যুবা টাইগারদের এই অসাধারণ সাফল্য বর্ষটিকে আরো স্মরণীয় করে রাখলো। বাংলাদেশ এই প্রথম কোন আন্তর্জাতিক ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করলো। এটি আমাদের দেশের জন্য বড় পাওয়া।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বলেন, চারবারের চ্যাম্পিয়ন ভরতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বক্যাপে বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে দেশকে বিশে^র কাছে নতুনভাবে পরিচিত করেছে। নতুন খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
