তৌসিফ মান্নান
রাঙামটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাঙামাটি চেম্বার অব কমার্স ভবনের হলরুমে এই সভা আয়োজন করা হয়।
রাঙামটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মো. আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি উসাং মং, পরিচালক কামাল উদ্দিন, মামুনুর রশীদ মামুন, হারুন অর রশিদ মাতব্বর, মো. নিজাম উদ্দিন, নেছার আহমেদ, জহির উদ্দিন চৌধুরী, জাহিদ আক্তার।
সাধারণ সভায় বিগত সময়ে রাঙামটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে অগ্রণী ভূমিকা রাখার জন্য সাবেক সভাপতি শহীদ আব্দুল রশীদ, মরহুম নাজিম উদ্দিন আহমেদ, মরহুম মাহবুবুর রহমান কে মরোণোত্তর সম্মাননা স্মারক এবং সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম ও মো. বেলায়েত হোসেন ভূঁইয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে মো. আব্দুল ওয়াদুদ বলেন, রাঙামাটি পার্বত্য জেলার ব্যবসা সংক্রান্ত্র যে কোন সমস্যা সমাধানে চেম্বার অগ্রণী ভূমিকা রাখে এবং বরকল হরিণা হতে জোত পারমিটের কাঠের সমস্যা সমাধানে ভূমিকার কথা তুলে ধরেন। তিনি চাঁদাবাজি ও সন্ত্রাসের কারণে ব্যবসার পরিবেশ বিঘিœত হচ্ছে বলে সভায় তুলে ধরেন। তিনি ব্যবসায়ীদের ভ্যাট ও ট্যাক্স প্রদানের সমস্যা সমাধানে চেম্বারের ভূমিকার কথা তুলে ধরেন এবং কোন ব্যবসায়ী সহযোগিতা চাইলে চেম্বার সর্বদা সহযোগিতা করতে প্রস্তুত আছে বলে সভায় আশ^স্ত করেন।
