রাঙামাটি আওয়ামীলীগের প্রবীণ নেতা,জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও সাবেক পৌর কাউন্সিলর নজির আহমেদ আর নেই (ইন্নালিল্লাহে… রাজেউন)। সোমবার দুপুর সোয়া দুইটায় রাঙামাটি জেনারেল হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন শহরবাসি প্রবীণ মানুষের কাছে ‘নজির চাচা’ হিসেবেই খ্যাত এই প্রবীণ রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
নজির আহমেদ রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক,জেলা যুবলীগের সহসভাপতি, হোটেল মতিমহল এর সত্বাধিকারি শফিউল আযম ও রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিউল নেজাম এর পিতা।
পার্বত্য চট্টগ্রামে আওয়ামী রাজনীতির কঠিন দু:সময়ে যেকজন ব্যক্তি নৌকার লাগাম ধরেছিলেন তাদেরই অন্যতম নজির আহমেদ।
জেলা আওয়ামীলীগের নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত নজির আহমেদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর,পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী,জেলা যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,শ্রমিকলীগ,মহিলা লীগ,জেলা ক্রীড়াসংস্থাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া ও রাজনৈতিক সংগঠন।
পৃথক পৃথক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Previous Articleচলে গেলেন বীরযোদ্ধা তাপস রঞ্জন চৌধুরী
Next Article ফুডপ্যান্ডা এখন রাঙামাটি শহরে
