শুভ্র মিশু
রাঙামাটিতে কোভিড ১৯ এ গত ২৪ ঘন্টায় আরো ৪০জন নতুন করে পজিটিভ হয়েছেন, যা বছরের সর্বোচ্চ সংক্রমণ বলছে স্বাস্থ্য বিভাগ।
গত ১৫দিন ধরে জেলায় বছরের সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড ভাঙ্গছে প্রায় দিন, কখনো ২৫, কখনো ২৬ আবার কখনো ৩০। যা শনিবার বছরের সব রেকর্ড ছাড়িয়ে নতুন করে গত ২৪ঘন্টায় করোনা পজিটিভ হয়েছেন আরো ৪০জন। যা এই বছরে একদিনে সর্বোচ্চ সংক্রমণ।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে শনিবার সন্ধ্যায় দেয়া তথ্য অনুসারে, গত ২৪ঘন্টায় ১৪৮জনের নমুনা পরীক্ষা করে ৪০জন পজিটিভ হয়। এর আগে ১লা জুন ১১৯জনের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে পজিটিভ রিপোর্ট আসে ২৬জনের যা বছরের সর্বোচ্চ সংক্রমণ ছিল। আর ১০দিনের মাথায় সর্বোচ্চ সংক্রমণ ২৪ঘন্টায় ৪০জন। গত ১০দিনে পজিটিভ রির্পোট এসেছে ২১৩জনের।
নতুন করে পজিটিভ হওয়াদের মধ্যে সদরে ২০জন, বাঘাইছড়ি ১জন, কাউখালি ৩জন, কাপ্তাই ৮জন, নানিয়াচর ৩জন, বিলাইছড়ি ২জন, রাজস্থলী ৩জন। জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১হাজার ৯৩৫জন। করোনা আক্রান্ত হয়ে শুক্রবার কাউখালীতে একজন মৃত্যু হওয়ায় মৃত্যু সংখ্যা বেড়ে ২০জন হয়েছে।
রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা সেলের ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল জানিয়েছেন, গত বছর আমরা তিন চারদিনের রির্পোট এক সাথে পেতাম যার কারণে পজিটিভের সংখ্যা ৪০জনের বেশি হয়েছিল। এই বছর আমরা যে দিনের রির্পোট সে দিনই পাচ্ছি এতে ২৪ঘন্টায় ৪০জন পজিটিভ সংক্রমণের হার ২৭.০৩ শতাংশ । যা বছরের ২৪ঘন্টায় সর্বোচ্চ পজিটিভ। সঠিক ভাবে স্বাস্থ্যবিধি পালিত না হওয়ার কারণেই হয়তো এই সংক্রমণ বাড়ছে। সকলকে কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।
