কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চন্দ্রঘোনা মিশন হাসপাতাল হতে খিয়াং পাড়া আরসিসি রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বিকেল তিনটায় রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
এইসময় চন্দ্রঘোনা মিশন হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বপন বড়ুয়া, যুগ্ম সম্পাদক সুজন তঞ্চঙ্গ্যা ধনা, সদস্য বাবলা খিয়াং, চন্দ্রঘোনা মিশন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. বিলিয়ম এ সাংমা, হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল চাকমাসহ ইউনিয়ন পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
