কাপ্তাই প্রতিনিধি ॥
চন্দ্রঘোনায় শেখ রাসেল স্মৃতি স্মরণে দ্বিতীয়বারের মতো উন্মুক্ত সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে কেপিএম কিং বয়েজের আয়োজনে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচের উদ্বোধন করেন চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চোধুরী বেবী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী পেশাজীবী পরিষদ নেতা আলী আকবর খোকন, আওয়ামী লীগ নেতা সাহিদ উদ্দিন সাহিদ, উজ্জ্বল ভট্টাচার্য, ছাত্রনেতা ইসমাইল হোসেন সুমন, মো. শফিকুল ইসলাম ফাহিম, খেলা পরিচালনা কমিটির
মোজামেল হোসেন রুপাই, জাহিদ হাসান অনি, বেলাল হোসেন সজিব, শেখ ওসামা বিন লাদেন।
জোবায়ের খান জনির সঞ্চালনায় কলাবাগান বি চৌধুরী এন্টারপ্রাইজ বনাম শুকতারা স্পোর্টিং ক্লাব ও কেপিএম সুপার কিং বনাম পান্ত প্রিয়ার মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে কলাবাগান বি চৌধুরী এন্টারপ্রাইজ ৬০ রানে এবং কেপিএম সুপার কিং ১৬ রানে বিজয়ী হয়। ম্যাচ পরিচালনা করেন মফিজুল হক সোহেল ও হেদায়েত উল্যা সুমন।
