রাঙামাটির সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন উদ্ভাস রাঙামাটির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে রাঙামাটি শিশু নিকেতন মাঠে দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করে। এসময় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সকালে প্রতিষ্ঠা বার্ষিকীর দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। সংগঠনের প্রধান উপদেষ্টা মো: মোস্তফা কামাল। এতে উপদেষ্ঠা মোস্তফা কামাল উদ্দিন ও আবু সৈয়দ, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিত বড়ুয়া, সংগঠনের সভাপতি তাসনিফ হায়দার নির্জন, মামুনুর রশীদ জামি বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি শতাধিক দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এর আগে সংসদ সদস্য দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন।
