নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ॥
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম থেকে ১হাজার ৯শত পিস ইয়াবা ট্যাবলেটসহ রহমত উল্লাহ (২৬) নামের এক রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ। আটক ব্যক্তি হল- উখিয়ার কুতুপালং মধুর ছড়া ক্যাম্প-৩ এলাকার আজিম উল্লাহর পুত্র রহমত উল্লাহ (২৬)।
শনিবার সকালে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের দিক নির্দেশনায়, ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসআই ইউনুছ মিয়াসহ সঙ্গীয় টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩নং ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অর্ন্তগত উখিয়া-টেকনাফ রোডের টিভি টাওয়ার পূর্ব পাশে ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়ে এক রোহিঙ্গা মাদক পাচারকারী রহমত উল্লাহ (২৬) কে ১হাজার ৯শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ৫লক্ষ ৭০ হাজার টাকা।
এ বিষয়ে সংশ্লিষ্ট ধারায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে বলে ওসি মুহাম্মদ আলমগীর হোসেন সত্যতা নিশ্চিত করেন।
