কাউখালী প্রতিনিধি ॥
রাঙামাটির কাউখালীর ঘাগড়া বাজার থেকে পিস্তল গুলিসহ নাসিম চাকমা (৩২) নামের এক যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার রাত সাড়ে নয়টায় ঘাগড়া বাজার আর্মি চেকপোস্টে নিয়মিত তল্লাশিকালে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি পাওয়া যায়। জব্দ করা হয় তাকে বহনকারী একটি সিএনজি চালিত অটোরিক্সা। আটককৃত হল রাঙামাটি জেলার কুতুকছড়ির হাজাছড়া এলাকার লক্ষীমোহন চাকমার ছেলে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্লাহ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
