রাঙামাটি গুর্খা জনগোষ্ঠীর দেওয়ালী পূজা উপলক্ষে দুই দিনব্যাপী ঐতিহবাহী ‘ভৈল-ঢেওসী’ উৎসব উদযাপিত হয়েছে। দেওয়ালী পূজা উপলক্ষে পার্বত্য অঞ্চলের বসববাসরত নেপালের বংশদ্ভুত গুর্খা সম্প্রদায়ের মানুষ সুদীর্ঘ কাল ধরে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এই উৎসব পালন করে।
উৎসবের প্রথম দিনকে ‘ভৈল’ ও দ্বিতীয় দিনকে বলা হয় ‘ঢেউসি’। এই দুইদিন গুর্খা সম্প্রদায়ের নারী পুরুষ কয়েকটি দলে বিভক্ত হয়ে সন্ধ্যার পর পাড়ায় পাড়ায় গিয়ে গান গেয়ে উপহার সংগ্রহ করেন। দ্বিতীয় দিনে ভাইটিকা দেয়ার মধ্যদিয়ে শেষ হয় গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-ঢেওসী’ উৎসব।
