খাগড়াছড়ির গুইমারায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন।
এসময় খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফজির উদ্দিন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উসেপ্রু মারমা, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে ২৫ লাখ টাকা ব্যায়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এতে করে গুইমারা বাজার এবং পার্শবর্তী কয়েকটি গ্রামের বিশুদ্ধ পানির চাহিদা পূরণ হবে।
Previous Articleতিন মাস পর আবারো কাপ্তাই হ্রদে ফিরেছে প্রাণচাঞ্চল্য
Next Article ‘মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার’
