পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনার মাস্টার প্লান তৈরি নিমিত্তে সমীক্ষা কার্যক্রমে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, কৃষি অফিসার হাসিবুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, টেকসই প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীগণ। সভায় স্বাগত বক্তব্য রাখেন টেকসই সামাজিক প্রকল্পের কর্মকর্তা মৃদুল বাবু।
সভায় প্রধান অতিথি বলেন, পার্বত্য অঞ্চলে পানির তীব্র সংকট দেখা দেয়। একসময় পার্বত্য অঞ্চলে ঝিরি ঝরনা ছিল। বর্তমানে এগুলো বিলুপ্তির পথে। পাহাড়ে পাথর উত্তোলন, গাছ কাটা বন্ধ করলে পার্বত্য অঞ্চলে পানির উৎস বৃদ্ধি পাবে। বর্তমান সরকার পানি ব্যবহারের জন্য ইতিমধ্যে অনেক প্রকল্প হাতে নিয়েছেন। তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে পানি শুকানোর কারণ হলো পাহাড়ে সেগুন গাছ রোপণের কারণে পানির উৎস শুকিয়ে যায়।
