জিয়াউল জিয়া
পার্বত্য শহর রাঙামাটি শহর লাগোয়া আরশীনগর পুলিশ ক্যাম্পে এক পুলিশ কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত পুলিশ সদস্যের নাম জয় দে (২৩)।
সোমবার সকালে ক্যাম্প থেকে তার দেড়শ ফুট দুরে এক গাছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
কনস্টেবল জয় দে এর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। প্রেমঘটিত কারণে আতœহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
রাঙামাটির অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৭ টায় রোল কল করার সময় জয় দে অনুপস্থিত থাকায় তাকে খোঁজাখুজির পর ক্যাম্প থেকে এক থেকে দেড় ফুট দূরে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
তিনি আরও জানান, ক্যাম্পের অন্যান্য সদস্যের কাছ থেকে জানতে পেরেছি রাত ১২টার পরও সে ফোনে কথা বলেছিলো। প্রাথমিকভাবে এটি প্রেমঘটিত ঘটনা বলে মনে হচ্ছে। রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে।
