খাগড়াছড়ি প্রতিনিধি
গনহত্যা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৫ মার্চ) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃসহিদুজ্জামান।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নাইমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নজরুল ইসলাম ও নাজমুল নাহার সুলতানা, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শানে আলম প্রমুখ।
এছাড়া সভায় জেলা শহরের বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক, উর্ধতন কর্মকর্তা উপন্থিত থেকে উক্ত বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বাঙালি জাতিকে চিরতরে স্তব্ধ করে দেবার উদ্দেশ্যে ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে গণহত্যা চালায়। বীভৎস এই হত্যাকান্ড শুধু বাংলাদেশের নয় বিশ্বমানবতার ইতিহাসে একটি কালো অধ্যায়।
