সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙামাটি জেলাথশাখার উদ্যোগে রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহ্ফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইফুল ইসলাম পনির, রাঙামাটি পৌর বিএনপির সাধারন সম্পাদক মাহাবুবুল বাসেত অপু,রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম,রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার।
আলোচনা সভা পরিচালনা করেন রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ-সম্পাদক আলী আকবর সুমন এবং জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু । সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির ।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে তার মুক্তির জোর দাবি জানান। তারা সরকারকে অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি দেয়া না হলেও কঠোর কর্মসূচী পালনের মাধ্যমে তাকে মুক্ত করে আনা হবে বলে সরকারকে সতর্ক করে দেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলে রাঙামাটি জেলা,রাঙামাটি সরকারি কলেজ,রাঙামাটি সদর থানা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
Previous Articleগর্ভবতী নারীদের সিআইপিডি’র অর্থসহায়তা
Next Article দূর পাহাড়ে আলো ছড়ালেন ইউএনও
