বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি জেলা বিএনপি।
মঙ্গলবার সন্ধ্যায় পুলিশী বাঁধার কারণে বের হতে না পেরে জেলা বিএনপি কার্যালয় চত্বরেই মিছিল ও সমাবেশ করে দলটি।
এইসময় জেলা বিএনপি’র সভাপতি হাজী মোঃ শাহ আলম’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন,পৌর বিএনপির সভাপতি শফিউল আযম,সাধারন সম্পাদক মাহাবুবুল বাসেত অপু, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, জাসাস জেলা সভাপতি আবুল হোসেন বালি, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ নাজিমউদ্দিন জেলা জাসাসের সাধারন সম্পাদক কামাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির,সাধারন সম্পাদক আলী আকবর সুমন,জেলা তাঁতী দলের সভাপতি আনোয়ারুল আজিম, কলেজ ছাত্রদলের স্থগিত কমিটির সভাপতি অলি আহাদ, সদর উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ফজলুল ইসলাম।
সমাবেশে বক্তারা, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, সরকার তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত ও ভয় পেয়ে তাকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ অভিযোগে আটক করে রেখেছে।’ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা এই সময় তাদের নেত্রীকে অবিলম্বে মুক্তি প্রদান করে দেশে গনতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।
