খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের এইচ এস সি-২০২২ পরীক্ষার্থীদের বিদায় , বার্ষিক ক্রীড়া , সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিছবাহুদ্দীন আহমদ, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. জাহিদ হাসান, শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা এম রাশেদুল হক।
অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম কলেজ শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্যতা সম্পন্ন সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য পড়া লেখায় মনোনিবেশ করার আহবান জানিয়ে বলেন, নিজের জন্য এবং দেশের জন্য বড় স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন মানুষকে আর অভিষ্ট লক্ষ্যে পৌছাতে সাহায্য করে। তিনি দেশের অর্ধেকের বেশী নারী জনগোষ্ঠীতে দেশের উন্নয়ন উৎপাদনের মুল শ্রোতধারার বাইরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে উল্লেখ করে সেনাবাহিনী নারী অফিসারসহ বিভিন্ন পদবিতে যোগদান করে নেতৃত্বে চ্যালেঞ্জ গ্রহণ করার আহবান জানান। মোবাইল আসক্তি থেকে ছাত্রীদের দুরে থাকার আহবান জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে সজাগ ও সতর্ক থাকতে হবে। সর্বদা সত্য কথা বলার চেষ্টা করতে হবে।
পরে এ উলপক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন।
