খাগড়াছড়ি থেকে অপহৃত এক কিশোরী(১৩)কে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার(০৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঢাকার নবাবগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের অভিযোগে মোঃ ইয়াসিন মোল্লা(৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। বর্তমানে তাদের খাগড়াছড়ি নিয়ে আসা হচ্ছে।
উদ্ধার হওয়া কিশোরী খাগড়াছড়ির নুনছড়ি এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী। আটককৃত ব্যক্তি কিশোরগঞ্জের শিমুল তলা এলাকার মাইন উদ্দিন মোল্লার ছেলে। সে পেশায় একজন ফল ব্যবসায়ী।
জানা যায়, গত ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরের নুনছড়ি থেকে ওই কিশোরী নিখোঁজ হয়। ঘটনার একদিন পর কিশোরীর মা বাদী হয়ে ইয়াসিন মোল্লার নাম উল্লেখ করে খাগড়াছড়ি সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ তদন্তকালে প্রযুক্তি ব্যবহার করে নবাবগঞ্জ পুলিশের সহায়তায় উদ্ধার করে।
মূূলত ব্যবসায়িক কারণে ওই কিশোরীর বাবার সাথে আটককৃত ইয়াসিন মোল্লার পূর্ব পরিচয় ছিল। সে সূত্রে ঘরে আসা যাওয়া করতো। ওই কিশোরীকে ফুসলিয়ে ঢাকায় পালিয়ে যায়।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণকারীসহ ভিকটিমকে খাগড়াছড়ি আনা হচ্ছে।
Previous Articleখাদ্যে বাঁশ কোঁড়ল, সংকটে বাঁশ সম্পদ
Next Article আওয়ামীলীগের বিভাগীয় টীমে দীপংকর তালুকদার
